দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টপঅর্ডারের ব্যাটিং বিপর্যয় সামলে লিটন দাস, তাওহীদ হৃদয় ও মোসাদ্দেক হোসেন সৈকতের ফিফটিতে ভর করে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ৫ উইকেটে ২৭৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।
রোববার (১৪ জুন) মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতে চাপে পড়লেও মাঝারি সারির ব্যাটসম্যানদের দায়িত্বশীল ইনিংসে স্বাগতিকরা লড়াকু সংগ্রহ পায়।
প্রথম ওভারেই সৌম্য সরকার মাত্র ২ রান করে আউট হন। তানজিদ হাসান তামিম ১৯ এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ২৪ রান করে ফিরলে ৬১ রানে তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। সেখান থেকে লিটন দাস ও তাওহীদ হৃদয় ৯২ রানের জুটি গড়ে দলকে সামাল দেন।
হৃদয় ৮৩ রান করে আউট হন। মোসাদ্দেক হোসেন সৈকত ৪৩ বলে ফিফটি তুলে ৫৬ রানে অপরাজিত থাকেন। চোটের কারণে মাঠ ছাড়ার পর আবার ফিরে এসে লিটন দাস মিরপুরে প্রথম ওয়ানডে ফিফটি করেন এবং ৫৮ রানে অপরাজিত থাকেন।
অস্ট্রেলিয়ার হয়ে দুটি করে উইকেট নেন জাভিয়ার বার্টলেট ও ম্যাট রেনশো। একটি উইকেট পান বেন ডয়ারশুইস। হোয়াইটওয়াশ এড়াতে অস্ট্রেলিয়াকে করতে হবে ২৭৫ রান।
এমএম/